বর্ণিল আয়োজনে স্বনামধন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী সংবর্ধনা ও ফ্যামেলি স্পোটর্স ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ এপ্রিল দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস। প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারীর সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষার্থী, প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাসহ অতিথিদের নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে ফ্যামেলি ডে উদযাপন করা হয়।

এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও দাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুবর্ণা অধিকারী’র সার্বিক পরিচালনায় সকল শিক্ষক-শিক্ষিকার সমন্বয়ে সারাদিন ব্যাপি ৬টি গ্রুপের সর্বমোট ৩০টি খেলা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে নারী উন্নয়ন কেন্দ্রের পরিচালক নাসরিন আক্তার শেলি, শিক্ষক মিজানুর রহমান দেওয়ান, সাংবাদিক খায়রুল বাশার মিঠু, তুহিন হোসেন, বিপুল মোল্লাসহ, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ফ্যামেলি স্পোটর্স ডে।

এছাড়াও অনুষ্ঠানে ২০২৫ সালে শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ্যে র্যাফেল ড্র’র পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের র্যাফেল ড্রতে পেট্রোল পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য যে, দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ২০২৪ সনে বৃত্তি অর্জনে প্রথম স্থান অধিকার করেছে। সে বছর মোট ৫৩ জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে বৃত্তি অর্জন করেছে এবং উপজেলায় প্রথম হয়েছে ।
