ঢাকাSunday , 22 February 2026

আওয়ামী লীগ অফিসের তালা ভেঙে শেখ হাসিনার ছবি টাঙাল নেতাকর্মীরা

সংযোগ ডেস্ক
February 22, 2026 12:38 pm
Link Copied!

দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সংক্রান্ত ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, শুক্রবার সন্ধ্যার পর তারাবি নামাজের সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩০ থেকে ৩৫ জনের একদল যুবক। এরপর তারা ভিতরে দেওয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি টাঙিয়ে দেয়।

এ সময় জয়বাংলা স্লোগান দিতে শোনা যায়।

একই সঙ্গে শেখ হাসিনা আসবে বাংলাদেশে হাসবে’, ‘বিপুল ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করে তারা।

স্থানীয়রা জানায়, তারা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির অনুসারী।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।