দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল

কেন দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল আপনার সন্তানের জন্য বেছে নেবেন?

শিশুকেন্দ্রিক শিক্ষা – প্রতিটি শিশুর সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও কৌতূহলকে বিকশিত করতে আমরা আকর্ষণীয় কার্যক্রম পরিচালনা করি। প্রতিটি ক্লাস রুম সম্পুর্ণ আলাদা।

অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকবৃন্দ – প্রতিষ্ঠাকাল অর্থাৎ ২০১১ ইং থেকে আমাদের দক্ষ শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত মনোযোগ দেন, যাতে প্রতিটি শিশু পর্যাপ্ত শিক্ষা, ভালোবাসা, স্নেহ ও সমান শিশু অধিকার ও সমর্থন পায়।.

ভবিষ্যতের মজবুত ভিত্তি – পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিক শিক্ষা ও জীবন ঘনিষ্ঠ দক্ষতার মাধ্যমে শিশুদের উচ্চশিক্ষা ও জীবনের পথে এগিয়ে যেতে প্রস্তুত করি।

সুসজ্জিত শ্রেণিকক্ষ ও আধুনিক শিক্ষা উপকরণ।

মজার কার্যক্রম – খেলার মাধ্যমে শেখা, শিল্পকলা, সংগীত, গল্প বলা ও খেলাধুলা শিশুদের শিক্ষা আরও আনন্দদায়ক করে তোলে।

রয়েছে উপস্থিত বুদ্ধি বৃদ্ধির জন্য সেমিনার, মেধাযাচাই, শ্রুতিলিখনসহ নানা পরীক্ষা।

শুদ্ধ উচ্চারণ শেখাতে বই পড়া প্রতিযোগিতা ও হাতের লেখা প্রতিযোগিতা।

সার্বক্ষণিক মনিটরিং ও শতভাগ ক্লাসের নিশ্চয়তা।

অভিভাবক-শিক্ষক সহযোগিতা – আমরা বিশ্বাস করি, শিশুর পূর্ণাঙ্গ বিকাশে অভিভাবক ও শিক্ষকের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অপরিহার্য।

ছাত্র- ছাত্রী বয়স- প্রি প্লে-৩ বছর,প্লে -৩.৫ থেকে ৪ বছর,নার্সারী এবং কে জি ৪-৫ বছর পর্যন্ত।

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল এ আমরা শুধু পড়াই না, আমরা আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য যোগ্য করে তৈরি করি ভালোবাসা,আদর, স্নেহ ও যত্ন দিয়ে।

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, দাশুড়িয়া বাজার, (লাকি টেইলার্সের দ্বিতীয় তলা) ।

০১৮৮০০১৯০৬৭, ০১৮৮০০১৯০৬৮

info.dpcschool@gmail.com